, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গার উথলীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ১৬৯ পড়া হয়েছে
শিমুল রেজা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের (দামুড়হুদা–জীবননগর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩‌ টার সময় জেলার উথলী ডিগ্রী কলেজ একাডেমিক ভবন-২ এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ দেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। এসময় তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, টিম অনুযায়ী কাজ করতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না। কোনো প্রশ্নের উত্তর না জানলে নিজের মতো করে উত্তর দেওয়া যাবে না। বিএনপির অন্যতম একটি শক্তির নাম শ্রমিক দল, যুবদল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে গড়ে ওঠা একটি কাফেলা। এবারের নির্বাচনে শ্রমিক দলকে আরো ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে শ্রমিক দল অগ্রভাগের সৈনিক।
জাতীয়তাবাদী‌ শ্রমিক দলের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জেলা শ্রমিকদলের সহ সভাপতি সাইয়েদ আহমেদ ফারুক, সরোয়ার হোসেন, আ. রাজ্জাক সহ জেলার শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গার উথলীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত 

প্রকাশের সময় : ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫