, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় দু’দিন দেখা নেই সূর্যের, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

  • প্রকাশের সময় : ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১২০ পড়া হয়েছে
শিমুল রেজা,
ঘন কুয়াশার সঙ্গে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার (২১ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দামুড়হুদায় ভ্যানচালক মতিয়ার মিয়া বলেন, এই শীতে একদিন ইচ্ছা করেই কাজে বের হইনি। অন্যদিন বের হলেও ভাড়া হচ্ছে না। রাস্তাঘাটে যাত্রী নেই একদম। সকাল আর সন্ধ্যায়তো লোকজন একদমই কম অলস সময় কাটছে।
দর্শনা শ্যামপুর গ্রামের শরীফ আলী বলেন, আজ দুদিন ধরে কাজ পাচ্ছি না। প্রতিদিনই কাজের সন্ধানে বাইরে আসছি কিন্তু কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। যেভাবে বাতাস বইছে, তাতে কাজ করাও কঠিন। আবার কাজ না করলেও পেট চালানো দায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান,গত দুই দিন ধরেই জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকাশ মেঘলা থাকায় দেখা মিলছে না সূর্যের। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীত বেশি অনুভূত হচ্ছে।
জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় দু’দিন দেখা নেই সূর্যের, ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

প্রকাশের সময় : ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫