, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫১ পড়া হয়েছে

শিমুল রেজা,
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চুয়াডাঙ্গায় দিবসটি উদযাপিত হয়েছে। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)র অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম।

সভায় বক্তারা বলেন, প্রবাসীরা হলেন রেমিট্যান্স যোদ্ধা। দেশের মোট জিডিপির একটি বড় অংশ রেমিট্যান্স থেকে আয় হয়। তাই প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত। বহির্বিশ্বে প্রবাসীরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। তাই বিদেশে যাওয়ার আগে যথাযথ দক্ষ হয়ে যেতে হবে। দক্ষ প্রবাসী বিদেশে আমাদের বাংলাদেশের নাম অক্ষুণ্ন রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কোরিয়া ফেরত তাজিয়া রহমান এবং ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনা জাহান খুশবু। ইসলামি ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম ও বিদেশ ফেরত প্রবাসীরা এতে অংশ নেন।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

প্রকাশের সময় : ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫