, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী নামের এক কৃষকের মৃ’ত্যু চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক চুয়াডাঙ্গায় বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পরিদর্শনে পুলিশ সুপার চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১ চুয়াডাঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি দামুড়হুদায় ছাত্রলীগের মিছিলের পর পুলিশের মামলা,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৫ জন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা চুয়াডাঙ্গায় ববিতা খাতুন পিংকি হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮৭ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজার এবং দামুড়হুদা উপজেলার ঈদগাহ মোড় এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩১শে আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, দামুড়হুদা উপজেলার ঈদগাহ মোড় এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় আব্দুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান ডিম ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজার এলাকায় অভিযান চালিয়ে আসলাম উদ্দিনের প্রতিষ্ঠান মেসার্স তৌহিদ ডিম ঘরকে ৫ হাজার টাকা এবং আতিয়ার রহমানের প্রতিষ্ঠান মেসার্স পাপলু ডিম ঘরকে ৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সহিদুল ইসলাম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টিম

জনপ্রিয়

চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামে বজ্রপাতে শের আলী নামের এক কৃষকের মৃ’ত্যু

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫