, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

সীমান্তে আটক নিমাইকে বিজিবির জিম্মায় দিল বিএসএফ

  • প্রকাশের সময় : ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৯ পড়া হয়েছে

ভারতে আটক এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, আজ দুপুর ২টা ১০ মিনিটে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ শিলবাড়িয়া ক্যাম্প কমান্ডার মহেশপুর কুমিল্লাপাড়া বিওপি কমান্ডারকে জানান যে, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম নিমাই মন্ডল (৪৩)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার নাগরী ডাকঘরের পাড়ার টেক গ্রামের মৃত জগদীশ মন্ডলের ছেলে।

পরে বিএসএফ আটককৃত ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত তথ্য বিজিবিকে সরবরাহ করে এবং তাকে ফেরত নেয়ার অনুরোধ জানায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিকেল ৪টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ৬০/৪৩-আর এর কাছে শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি আটক ব্যক্তিকে বিএসএফের কাছ থেকে গ্রহণ করে।

বিজিবি জানিয়েছে, ফেরত পাওয়া বাংলাদেশি নাগরিক নিমাই মন্ডলকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সীমান্তে আটক নিমাইকে বিজিবির জিম্মায় দিল বিএসএফ

প্রকাশের সময় : ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫