, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দামুড়হুদার দেউলী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৭৪ পড়া হয়েছে

দামুড়হুদা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৪টার সময় সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ৬নং ওয়ার্ড দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে মহিলা দলের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

দেউলী ৬নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আছমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপ’র সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসার আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আনছার আলী, উপজেলা বিএনপির অন্যতম নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল হক।

অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, বিএনপি সব সময় মানুষের অধিকার, মতের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কাজ করে। আপনাদের এই আন্তরিক উপস্থিতি দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। মহিলা দল বিএনপি’র সবচেয়ে শক্তিশালী অহিংস আন্দোলনের ভিত্তি। আপনারাই ঘরে ঘরে দলের অবস্থান জানান দেন, মানুষের দুঃখ-কষ্টের কথা সবচেয়ে আগে অনুভব করেন। সামনে জাতীয় নির্বাচন। এটি সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার সময়।

আমাদের প্রিয় নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু ধানের শীষের পক্ষে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেবেন। আমরা সবাই তার পাশে থেকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করব। আমি বিশ্বাস করি, আমরা যদি পরস্পরের প্রতি সম্মান রেখে এক হয়ে কাজ করি, তাহলে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে শান্তিপূর্ণ, সংগঠিত এবং মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। আপনাদের প্রতি আমার অনুরোধ, আরও শক্তভাবে দলকে সহযোগিতা করুন। আমরা জনগণের পাশে আছি এবং থাকব।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। শেষে উপস্থিত নেতা-কর্মীদের অংশগ্রহণে দলের শক্তিশালী সংগঠন গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মীসভা সমাপ্ত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৬নং ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি আবু বক্কর মাস্টার।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দামুড়হুদার দেউলী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫