, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীর অবৈধ বাঁধ অপসারণ

  • প্রকাশের সময় : ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৩১ পড়া হয়েছে

দামুড়হুদা মাথাভাঙ্গা নদীতে নির্মিত দুটি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে স্থানীয়ভাবে তৈরি করা বাঁধ দুটি ভেঙে দেওয়া হয়। এতে নদীর স্বাভাবিক প্রবাহ পুনঃস্থাপিত হয় এবং স্থানীয় জেলেরা স্বস্তি প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, বাঁধ অপসারণের ফলে মাছ ধরা সহজ হবে এবং পানির প্রবাহ স্বাভাবিক থাকায় ফসলের ক্ষতির আশঙ্কাও কমবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, দামুড়হুদা মডেল থানার এসআই আসাদসহ পুলিশের একটি টিম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান বলেন, উপজেলা মৎস অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও দামুড়হুদা মডেল থানার পুলিশ সকলে মিলে আমাদের এই মাথাভাঙ্গা নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদান, অবৈধ বাঁধ বা কোমর অপসারণ করি। আপনারা জানেন যে, দীর্ঘ দিন ধরে আমরা অভিযান পরিচালনা করে আসছি তারই প্রেক্ষিতে আজ আমরা মাথাভাঙ্গা নদীতে কিছু লাল এবং দুইটি অবৈধ বাদ বা কোমর অপসারণ করি। এবং অভিযান অব্যাহত থাকবে। নদী দখল ও অবৈধ বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। কেউ সরকারি সম্পদ দখল করে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করতে পারবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীর অবৈধ বাঁধ অপসারণ

প্রকাশের সময় : ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫