, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে ভ্যানচালকের আত্মহত্যা 

  • প্রকাশের সময় : ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭০ পড়া হয়েছে

আলমগীর হোসেন,

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে শামীম (৪৫) নামের এক ভ্যানচালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে নিজ বাড়িতে আড়ার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস দেন তিনি। নিহত শামীম দামুড়হুদার দশমীপাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে। জীবিকার প্রয়োজনে বাসস্ট্যান্ডে একটি ফলের দোকানে কাজ করতেন এবং বাকি সময়ে ভ্যান চালাতেন শামীম।

পরিবারের লোকজন জানায়, সকালে সবাই ঘুমিয়ে ছিল। ছয়টার দিকে শামীম ঘরের আড়ায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। এসময় শব্দ পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দড়ি কেটে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

ওসি হুমায়ুন কবির বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।’

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দামুড়হুদায় গলায় ফাঁস দিয়ে ভ্যানচালকের আত্মহত্যা 

প্রকাশের সময় : ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫