, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দামুড়হুদায় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
  • ৩৭৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে।

আলিফের চাচা কালাম হোসেন জানান, প্রতিবেশী বাবুর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল আলিফ। এক পর্যায়ে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে ঝুলছে আলিফ। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কীভাবে ছাদ থেকে পড়ে গেল, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। শিশুরা খেলতে খেলতে অসাবধানতাবশত পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দামুড়হুদায় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ আগস্ট ২০২৫