, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দর্শনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক১

  • প্রকাশের সময় : ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজাসহ মাহাবুব আলম পলাশ নামে একজনকে আটক করেছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক পলাশ একই এলাকার মৃত বদরুল আলমের ছেলে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।

এসময় ২৬৩ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকে, চারটি গাঁজা কাটার সরঞ্জাম ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মাহাবুব আলম পলাশ নামে একজনকে গ্রেফতার করা হয়।আসামি পলাশকে আইনি কার্যক্রম শেষে মাদকদ্রব্যসহ ভোর ৩টার দিকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দর্শনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক১

প্রকাশের সময় : ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫