, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দর্শনায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও ব্যানার অপসারণ

  • প্রকাশের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫
  • ৩৩৪ পড়া হয়েছে

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে দর্শনা পৌর ছাত্রদল এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দর্শনা সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তার নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করে পরিবেশ সুরক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ কর্মসূচির অংশ হিসেবে একইসঙ্গে দর্শনা থানা মোড় থেকে দর্শনা সরকারি কলেজ গেট পর্যন্ত পুরোনো ব্যানার ও ফেস্টুনগুলো সরিয়ে ফেলা হয়। এর মধ্য দিয়ে তারা শুধু বৃক্ষরোপণ নয়, বরং শহরকে পরিচ্ছন্ন রাখারও বার্তা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল তরফদার, দর্শনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রতন, পৌর ছাত্রদলের ৫ নং ওয়ার্ড  সভাপতি শেখর শাওন, আলামিন, জুয়েল, উজ্জ্বল, প্রান্ত, জিম, তৌফিক, তিতাস, আকাশ, সিয়াম, তৌহিদ, রিফাতসহ প্রমুখ।

পরিবেশ রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়ানো হবে। ছাত্রদলের সদস্যরা সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দর্শনায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও ব্যানার অপসারণ

প্রকাশের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫