, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

জীবননগর সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক

  • প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম (৩০) সদরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার বিল্লাল হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৪/এমপি হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মোল্লা ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১৮ বোতল ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন ও ১টি পাখিভ্যানসহ এক যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জীবননগর সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক

প্রকাশের সময় : ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫