, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

জীবননগর সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল চেয়ে জীবননগরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ পড়া হয়েছে

প্রান্তিক পর্যায়ে খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খুচরা সার ব্যবসায়ীরা।
সোমবার(১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জীবননগর মুক্তমঞ্চের সামনে জীবননগর উপজেলা সার ও বালাইনাশক সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সার ও বালাইনাশক সমিতির সভাপতি বজলুর রহমান,সমিতির সদস্য জাহাঙ্গীর হোসেন রানা,আশরাফুল হক,মনিরুজ্জামান, শাহিন উদ্দিন ও জান মুহাম্মদ। এছাড়াও প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠানে জীবননগর উপজেলার চার শতাধিক খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন,বর্তমান সরকার সার ব্যবসায়ীদের জন্য নতুন যে নীতিমালা করেছে এটা বাস্তবায়ন হলে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবে।সারা বাংলাদেশে ৫০ হাজারের বেশি খুচরা সার ও কীটনাশক বিক্রেতা আছে।এই ব্যাবসার সাথে অনেকের কর্মসংস্থান জড়িয়ে আছে। সরকার যদি এই নীতিমালা বাস্তবায়ন করে তাহলে হাজার-হাজার মানুষের পেটে লাথি মারবে।কৃষকদের নিকট সবসময় টাকা থাকেনা তারা খুচরা বিক্রেতাদের কাছ থেকে বাকিতে সার কিনে ফসল উঠলে আবার টাকা পরিশোধ করে দেয়।এই নীতিমালা বাস্তবায়ন করলে অনেক ছোটছোট চাষিরা বিপদে পড়বে।

বক্তারা আরও বলেন, সারের ডিলার নিয়োগের এই নীতিমালা আমরা মানিনা।এই নীতিমালার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানায়।অবিলম্বে এই নীতিমালা প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।বক্তব্য শেষে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আল-আমীন এর নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলা সার ও বালাইনাশক সমিতির সদস্যরা।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জীবননগর সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল চেয়ে জীবননগরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫