, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • প্রকাশের সময় : ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৬২ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, বিকেলে শহিদুলসহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে কাঁটাতার পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।অন্যরা দৌড়ে পালিয়ে আসে বাংলাদেশে।

মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত চোরাকারবারী মাদক আনার উদ্দেশ্যে ভারতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিএসএফ সদস্যরা মরদেহ ভারতে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমার এ বিষয়টি আমাদের জানিয়েছেন।’ মরদেহ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫