, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গা সীমান্তে পৃথক অভিযান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

  • প্রকাশের সময় : ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৭৭ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন উথলী বিওপির একদল বিজিবি হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৭১/২-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মাঠপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সীমান্ত পিলার ৭৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালপাড়ার মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৪ কেজি গাঁজা। অভিযানে নেতৃত্বে দেন নায়েক সেলিম রায়হান

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গা সীমান্তে পৃথক অভিযান গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

প্রকাশের সময় : ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫