, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতারক চক্রের এক সদস্য আটক, পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪০ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে জনতার হাতে আটক হয়েছে প্রতারক চক্রের সদস্য রাশেদ (২৬)। গতকাল বেলা ১২ টার দিকে সদর হাসপাতালের ভিতর থেকে তাঁকে আটক করে জনতা। আটককৃত রাশেদ দামুড়হুদা থানার দলকা লক্ষিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

তার বিরুদ্ধে হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে বিভিন্ন রোগের পরিক্ষার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীরা তাকে দেখতে পেয়ে আটক করে সদর থানার পুলিশের কাছে সোর্পদ করেছে।

অভিযোগকারীরা জানান, প্রতারক রাশেদ কয়েকদিন আগে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর কাছ থেকে রক্ত পরীক্ষার নাম করে টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরে সে আরও কয়েক জন রোগীর কাছ থেকে একইভাবে রক্ত পরীক্ষার নাম করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়।
জানা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুস্থ রোগীদের কাছ থেকে বিভিন্ন রোগের পরীক্ষার নাম করে টাকা আত্মসাৎ করে আসছে দীর্ঘদিন ধরে। প্রতারক রাশেদ নিজেকে একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী পরিচয় দিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে একইভাবে টাকা আত্মসাৎ করে আসছিল।

ঘটনাস্থলে উপস্থিত চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোন দালালের ঠাঁই হবে না। যারা এই প্রতারককে আটক করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। অনেকেই নানান ভাবে প্রতারণা করে দলের নাম ভাঙ্গায় সেই দিকে সবাই সচেতন থাকবেন। কেউ যদি দলের নাম ভাঙ্গিয়ে কোন প্রতারণা করার চেষ্টা করে তাহলে তাকে তৎক্ষণাৎ আটক করে আইনের হাতে তুলে দেবেন। আমরা একটি পরিচ্ছন্ন, প্রতারক ও দালালমুক্ত হাসপাতাল চাই।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, সদর হাসপাতালের ভিতর থেকে জনতার হাতে আটক হওয়া দালাল রাশেদ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। বাদি পক্ষ না থাকায় রাশেদের বিরুদ্ধে মামলা হয়নি। অভিযোগ রয়েছে রাশেদ সদর হাসাপাতালের বিভিন্ন রোগিদের কাছ থেকে দালালি করে। তবে দালাল রাশেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতারক চক্রের এক সদস্য আটক, পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫