, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গা জেলা পুলিশে বদলি কর্মকর্তাদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৮ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বদলি প্রাপ্ত কর্মকর্তাদের সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টাায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিদায়ী কর্মকর্তারা হলেন মোঃ খালেদুর রহমান (পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা) বদলি জেলা পুলিশ, সাতক্ষীরা, মোঃ মাসুদুর রহমান, পিপিএম-সেবা (অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা থানা) বদলি, জেলা পুলিশ, সাতক্ষীরা মোঃ হুমায়ুন কবির (অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা) বদলি জেলা পুলিশ, মেহেরপুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বিদায়ী কর্মকর্তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন এবং তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার বলেন, এক বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁদের ভূমিকা প্রশংসনীয়। জেলা পুলিশ তাঁদের কর্মকাণ্ড কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। শেষে বিদায়ী কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলা পুলিশে বদলি কর্মকর্তাদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫