, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা আজ দবির উদ্দিন মোল্লার ৫৩ তম মৃ’ত্যু বার্ষিক সূর্যের প্রখরতায় পুড়ছে চুয়াডাঙ্গা,ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, প্রতিটি সোনালী শীষে যেন কৃষকের স্বপ্ন ভবিষ্যৎ নির্ভর করছে দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ,  চুয়াডাঙ্গায় চলতি বছর হাম-রুবেলার টিকা পাবে ১ লাখ ৩০৫ জন শিশু চুয়াডাঙ্গার জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি

  • প্রকাশের সময় : ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৪২ পড়া হয়েছে

শিমুল রেজা

পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইয়ের মোহাম্মদ রুহুল কবীর খানকে।

এর আগে গত ৪ মার্চ বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার।

জনপ্রিয়

দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা

চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি

প্রকাশের সময় : ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬