, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  • প্রকাশের সময় : ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
  • ৩৯৩ পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে এসব স্বর্ণের বার উদ্ধার করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির একটি টহল দল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা।

মঙ্গলবার (১২ই আগস্ট) রাত সোয়া ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের সময় মহেশপুর ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির টহল দল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মেইন পিলার ৬০/১২-আর হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একজন স্বর্ণ বহনকারী ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এসময় ওই ব্যক্তি একটি পলিথিন প্যাঁচানো পোটলা ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত পোটলাটি পলিয়ানপুর ক্যাম্পে নিয়ে গিয়ে খোলা হয়। এসময় পলিথিনের মধ্যে থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ১৫টি স্বর্ণের বার। যার ওজন এক কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য দুই কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা।

এ ঘটনায় মহেশপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। স্বর্ণের বারসমূহ ঝিনাইদহ জেলার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রকাশের সময় : ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ আগস্ট ২০২৫