, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান দেশীয় অস্ত্রসহ ২ চাঁদাবাজ গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
  • ৩৯৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে পৌর এলাকায় কলোনি পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ দুজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৬টার সময় ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে কলোনি পাড়ায় মঞ্জু হোসেনের বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫টি রামদা, ১টি চাপাতি, ২টি অ্যান্ড্রয়েড ফোন ও ১টি বাটন ফোনসহ দুজনকে আটক করেন।

আটককৃত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার মৃত. বাবর আলীর ছেলে মো. মঞ্জু হোসেন (৫২) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে মো. রাতুল (২২)।

ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেন

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান দেশীয় অস্ত্রসহ ২ চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫