, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর

  • প্রকাশের সময় : ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২০১ পড়া হয়েছে

শিমুল রেজা,
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চুয়াডাঙ্গা সার্কেল-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গত রোববার ৭ ডিসেম্বর বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যদের হাতে মোট ৬৪ লাখ টাকার এই চেক তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান ইসলাম।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১২ জন নিহতের পরিবার এবং আহত ২ জনের পরিবার—সর্বমোট ১৪টি পরিবারের সদস্যদের মধ্যে এই ৬৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়
এছাড়াও উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক লিটন বিশ্বাস, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মুক্তা, টি আই প্রশাসন আমিরুল ইসলাম, মোটরযান পরিদর্শক নাহিদ হাসান, উচ্চমান সহকারী শাকিরুল ইসলাম এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সেক্রেটারী জাকির হোসেন প্রমুখ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর

প্রকাশের সময় : ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫