, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় শহীদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত শিল্প উপদেষ্টার

  • প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭ পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি আজ (শুক্রবার) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শুভ’র কবর জিয়ারত করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শহিদ শাহরিয়ার শুভ’র বাবা আবু সাইদ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপদেষ্টা। এ সময় তিনি শুভ’র পিতা আবু সাইদের সঙ্গে কথা বলে এবং পরিবারের খোঁজখবর নেন। শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত বছর ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন শাহরিয়ার শুভ। পরে ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ বরণ করেন তিনি

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শহীদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত শিল্প উপদেষ্টার

প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫