, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা ও স্বামী বাবুল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৭৩ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গা পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ মাদকসম্রাজ্ঞী খ্যাত মোছা. শিপরা খাতুন ও তার স্বামী মো. বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শিপরার বিরুদ্ধে রয়েছে প্রায় দুই ডজন মাদক মামলা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত শিপরা খাতুন ওই এলাকার মো. বাবুল হোসেনের স্ত্রী এবং বাবুল হোসেন মৃত আবুল হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি’র নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। অভিযানে শিপরা ও তার স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘর থেকে ১,৭০৮ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সেনা ও পুলিশের অফিসিয়াল কার্যক্রম শেষে রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা ও স্বামী বাবুল গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫