, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় বড়বাজারে দু’পক্ষের মারামারি ছুরিকাঘাতে একজন আহত,পাল্টাপাল্টি অভিযোগ

  • প্রকাশের সময় : ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭০ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের বড়বাজার নিচের বাজারে তুচ্ছ ঘটনায় দুই ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে সোহেল নামের এক ভুড়ি ব্যবসায়ী আহত হয়েছেন। এই মারামারিতে গরুর মাংস ব্যবসায়ী ইসমাইল হোসেনও আহত হয়েছেন। দুজনই সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিচের বাজারে মাংস পট্টিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ সংবাদকর্মীদের নিকট পাল্টাপাল্টি অভিযোগ করেছেন৷

আহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত. সাদা মিয়ার ছেলে। আহত ইসমাইল হোসেন (৪৫) পৌর এলাকার জ্বিনতলা মল্লিকপাড়ার শাহাবুদ্দিনের ছেলে।

আহত গরুর মাংস ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, নিচের বাজারে মাংস পট্টির ৩ নং দোকানে গরুর মাংস বিক্রি করি। সোহেল আমার পাশেই ভুড়ি ও গরুর মাথা বিক্রি করতো। প্রায় ৬-৭ মাস না আসায় পাশের জায়গায়টি ফাকা অবস্থায় ছিল৷ আজ আমার ছেলে ইয়াছিন এই ফাকা স্থানে ভুড়ি ও গরুর মাথা বিক্রি করছিল। এ নিয়ে সোহেলের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সোহেল আমাকে কলার চেপে কিল-ঘুষি মারতে থাকে। এতে আমি আঘাতপ্রাপ্ত হই। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।

আহত সোহেলের ভাই বলেন, মাংস ব্যবসায়ী ইসমাইলের নিকট সোহেলের পাওনা টাকা চাওয়ায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়৷ একপর্যায়ে ইসমাইলের ছেলে ইয়াসিন সোহেলের হাতে ছুরি দিয়ে আঘাত করে। এতে সোহেল রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতাল থেকে ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে। মামলার জন্য প্রস্তুতি চলছে।

হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা গেছে, সোহেলের হাতে একটি অংশে ছুরিকাঘাতে জখম হয়েছে৷ সেখানে দুটি সেলাই দেয়া হয়েছে। এছাড়া ইসমাইলের শরীরের আঘাতের চিহ্ন ছিল। দুজনই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, মারামারির ঘটনাটি জেনেছি। আহত ব্যক্তিকে থানায় এসে অভিযোগ বা মামলার জন্য বলা হয়েছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় বড়বাজারে দু’পক্ষের মারামারি ছুরিকাঘাতে একজন আহত,পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের সময় : ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫