, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর বিলে মিললো যুবকের মরদেহ

  • প্রকাশের সময় : ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৫৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইটঘাট এলাকায় বিলের পানির থেকে মুজাম্মেল হক (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) সকালে গাইটঘাট গ্রামের ফতুরগাড়ী মাঠের বিলের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। জানা গেছে, মুজাম্মেল হক চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মুজাম্মেলের পরিবারের সদস্যরা জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝে মাঝে বাড়ি থেকে নিখোঁজ হতেন। শনিবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয়রা বিলের পানিতে তার মরদেহ দেখতে পায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার পরদিন মুজাম্মেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর বিলে মিললো যুবকের মরদেহ

প্রকাশের সময় : ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫