, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

আলমডাঙ্গার বড় বোয়ালিয়ায় জমি সংক্রান্ত বিরোধে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ১৯২ পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া কুটিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলন হোসেন (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। আহত মিলন হোসেন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের কুটিপাড়ার শফি উদ্দীনের ছেলে।

জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা মিলন হোসেনের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে হত্যার চেষ্টা করে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার হারদি স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে মিলনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো মামলা দায়ের হয়নি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মিলনের পরিবার।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

আলমডাঙ্গার বড় বোয়ালিয়ায় জমি সংক্রান্ত বিরোধে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশের সময় : ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫