, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ কুড়ুলগাছি’র ইমদাদুল আটক ১

  • প্রকাশের সময় : ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
  • ৩১৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ইমদাদুল (৪৫) নামের একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক ইমদাদুল দর্শনা থানার কুড়ুলগাছি গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই তোরগুল হাসান সোহাগ এবং এএসআই সাইফুল ইসলাম খাঁ সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ইমদাদুল নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা। আটক ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ কুড়ুলগাছি’র ইমদাদুল আটক ১

প্রকাশের সময় : ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫