, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দু’ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ৩৯৪ পড়া হয়েছে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন।

তিনি জানান, রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালিয়া ও হিজলগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার ও কীটনাশকের দোকানে তদারকি করা হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় মেসার্স রফিকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা এবং মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স গ্রহণপূর্বক ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দু’ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ আগস্ট ২০২৫