, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগরে স্বচ্ছ লটারির মাধ্যমে ওএমএসের ডিলার নিয়োগ 

  • প্রকাশের সময় : ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
  • ১১২ পড়া হয়েছে

স্বচ্ছ লটারির মাধ্যমে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার জন্য ৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এই লটারি কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। লটারির মাধ্যমে হাসপাতাল রোড সিনেমা হলের সামনে ১ নম্বর কেন্দ্রের জন্য নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন চোখা। নারায়ণপুর মোড় ২ নম্বর কেন্দ্রের জন্য লটারিতে বিজয়ী হয়েছেন মমিন, জীবননগর মুক্তিযোদ্ধা অফিসের সামনে ৩ নম্বর কেন্দ্রের জন্য লটারিতে বিজয়ী হয়েছেন সাব্বির আহসান অয়ন, জীবননগর বাসস্ট্যান্ড ৪ নম্বর কেন্দ্রের জন্য লটারিতে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অফিসের সামনে ৫ নম্বর কেন্দ্রের জন্য লটারিতে বিজয়ী হয়েছেন মো. আক্তারুজ্জামান আর জীবননগর চাল বাজার ৬ নম্বর কেন্দ্রের জন্য বিজয়ী হয়েছেন মো. মোকসেদুর রহমান রিমন।

এ বিষয়ে জীবননগর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, প্রকাশ্যে স্বচ্ছ লটারির মাধ্যমে ৬ জন ডিলার বিজয়ী হয়েছেন। তারা ডিলার হিসেবে নিয়োগ পাবেন। যারা বিজয়ী হতে হতে পারেনি তারা আগামীতে বিজয়ী হবেন। আমি আশা রাখব, সবাই নিয়ম মেনে সকল কার্য়ক্রম পরিচালনা করবেন। কেউ অনিয়ম করবেন না। বিজয়ীদের জন্য শুভকামনা।

উল্লেখ্য, সম্প্রতি জীবননগর পৌর এলাকায় ৬ জন ওএমএসের ডিলার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ১৫ জুলাই আবেদনের শেষ দিন পর্যন্ত ৩০ জন আবেদন জমা দিয়েছিলেন। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে যাচাই-বাছাই কমিটি অনিয়ম ও বিভিন্ন কারণে ৫ জনের আবেদন বাতিল ঘোষণা করেছে। ২৫ জনের আবেদন বৈধ ছিল। গতকাল লটারির মাধ্যমে তাদের মধ্যে থেকে ৬ জনকে ডিলার হিসেবে নিয়োগ পান

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

জীবননগরে স্বচ্ছ লটারির মাধ্যমে ওএমএসের ডিলার নিয়োগ 

প্রকাশের সময় : ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫