, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে কিশোরীকে নৃশংস ভাবে হত্যা, প্রধান আসামি গ্রেফতার দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বাংলাদেশীদের জন্য দুই বছর পর ফের চালু হলো ভারতের ট্যুরিস্ট ভিসা দর্শনার কুড়ালগাছি‘জয় বাংলা’লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার দর্শনায় বিস্ফোরক ও মাদক মামলার আসামিসহ দুই জন গ্রেপ্তার ১ লাখ টাকা বিল বকেয়া থাকায় বেলগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার চুয়াডাঙ্গায় ক্যাডেট এএসআই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ব্রিফিং চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতির চেষ্টা,ধাওয়া করে ৩ ডাকাত গ্রেপ্তার,ডাকাতির সরঞ্জাম উদ্ধার দামুড়হুদায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী ও সচেতন যুবসমাজ

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপচে পড়া ভিড়, একবারে কেনা যাবে যত টাকার তেল

  • প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১২২ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক কার্যালয়ে ফুয়েল কার্ডের জন্য শত শত মোটরসাইকেল চালকদের ভিড় দেখা গেছে। সোমবার (৩০ মার্চ) সকাল ৯ টায় থেকেই চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার শত শত চালক ফুয়েল কার্ড পেতে বৈধ কাগজ পত্রের ফটোকপি নিয়ে হাজির হন।

চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন করলেও কখন যে ফুয়েল কার্ড হাতে পাবেন তা কারো জানা নেই। চালকদের দাবি, নিজ নিজ উপজেলায় আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকলে এই দুর্ভোগ কমতো অনেকটাই।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সংগ্রহ শুরু হলে তেলপাম্পগুলোতে বিশৃঙ্খলা রোধ করা যাবে। এমনকি কালোবাজারি চেষ্টা যারা করছে তাদেরও নিয়মের মধ্যে আনা সম্ভব হবে। ফলে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক হবে।

এদিকে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার এই দুই দিনের মধ্যে ফুয়েল কার্ড না নেওয়া হলে তেল না দেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

আগামী ১ এপ্রিল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পেট্রোল পাম্পে দেওয়া হবে তেল। এদিকে ফুয়েল কার্ড ছাড়াই কৃষকরা পাম্পে গেলেই তাদের ডিজেল দেওয়া হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসক তেলের কৃত্রিম সংকট দূর করার লক্ষ্যে জেলার প্রতিটা তেল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে কিশোরীকে নৃশংস ভাবে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপচে পড়া ভিড়, একবারে কেনা যাবে যত টাকার তেল

প্রকাশের সময় : ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬