, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৮

  • প্রকাশের সময় : ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪৩১ পড়া হয়েছে

অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৮
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ৮ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় উপজেলার খোসালপুর ও বাঘাডাংগা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের দুইতলা মসজিদে সামনে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ ও গোপালগঞ্জ জেলায়।

অন্যদিকে গতকাল রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে খোসালপুর গ্রামের মো. আজিজুল মোল্যার মেহগনি বাগানে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ২ জনকে আটক করতে সক্ষম হয়। তারা দু’জনই পুরুষ। তাদের বাড়ি পিরোজপুর ও রাজশাহী জেলায়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৮

প্রকাশের সময় : ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫