, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রয় করায় মদীনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড

  • প্রকাশের সময় : ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯৭ পড়া হয়েছে

শিমুল রেজা,
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার( ৮ই ডিসেম্বর) বিকালে চুয়াডাঙ্গা শহরের সাতভাই পুকুর পাড় এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, আজ সোমবার বিকালে চুয়াডাঙ্গা শহরের সাতভাই পুকুর পাড় এলাকায় অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় মো. শফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স আল মদীনা ট্রেডার্স-কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুদাম থেকে পাঁচশ’ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল জব্দ করা হয়। পরে সেগুলো সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. মন্জুরুল আলম মালিক ও সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

জনপ্রিয়

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রয় করায় মদীনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড

প্রকাশের সময় : ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫