, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত: আহত ৩

  • প্রকাশের সময় : ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াই টিপা ইউনিয়নের খাড়াগুদা নামক স্থানে পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে আক্কাস আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ৩ জন গুরুতর আহত হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ দিকে এই ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ঝিনাইদহ জেলার সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা মাঠপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার শিয়ালমারি পশু হাট থেকে পাওয়ার টিলারে গরু বোঝা করে বাড়ি ফেরার পথে খাড়াগুদা লিয়াকত আলীর বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে খাদে উল্টে যায়। এ সময় গরু ব্যবসায়ী আক্কাস আলী নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছে ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত: আহত ৩

প্রকাশের সময় : ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫