, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদার নতিপোতায় সার ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১১২ পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের নতিপোতা মোড়ে অবস্থিত আলিম ট্রেডার্সের মালিক আব্দুল আলিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১টা ২৫ মিনিটের দিকে পরিচালিত এ অভিযানে ভাউচার সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান। ব্যবসায়ী আব্দুল আলিম নতিপোতা গ্রামের মোকিম মণ্ডলের ছেলে এবং স্থানীয়ভাবে সার ব্যবসায়ী হিসেবে পরিচিত।

জানা গেছে, সার ক্রয়-বিক্রয়ের কোনো ভাউচার সংরক্ষণ না রাখা এবং কৃষক ও সাধারণ মানুষের কাছে ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য প্রদানে ব্যর্থতার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। ভ্রাম্যমাণ আদালতের রায় প্রদান করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সার বিক্রয়ে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

দামুড়হুদার নতিপোতায় সার ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫