, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

দর্শনা সীমান্তে মতবিনিময়কালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার ইখতিয়ার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না

  • প্রকাশের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১০২ পড়া হয়েছে

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না এ কথা জোর দিয়ে বলেছেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইখতিয়ার। তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত মানুষের চলাচল দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে খবর দিতে হবে। ইদানিং সীমান্তে মানবপাচারের প্রবণতা বেড়েছে এবং মাঝে মাঝে সীমান্তে পুশব্যাকের ঘটনাও ঘটছে। এগুলো বন্ধ করতে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মাদক ও স্বর্ণ চোরাচালান থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের কোনো নাগরিক যেন বিএসএফের হাতে প্রাণ না হারায় এটাই আমাদের লক্ষ্য। তাই কোনো অবস্থাতেই সীমান্তের ওপারে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজন হলে বিজিবিকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার রোধে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তিনি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণকে নিয়ে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় এসব কথা বলেন সেক্টর কমান্ডার কর্নেল ইখতিয়ার। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তবর্তী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদ সংলগ্ন এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ও সরকারি পরিচালক মোহাম্মদ হায়দার আলী।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

দর্শনা সীমান্তে মতবিনিময়কালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার ইখতিয়ার, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যাবে না

প্রকাশের সময় : ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫