, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

  • প্রকাশের সময় : ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

দামুড়হুদায় “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান।

প্রধান অতিথি কে. এইচ. তাসফিকুর রহমান বলেন, “প্রতিবন্ধী মানুষ আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে ভাতা, প্রশিক্ষণ ও বিভিন্ন সুবিধা বৃদ্ধি করেছে। সমতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে সহানুভূতি নয়, তাদের অধিকারকে অগ্রাধিকার দিতে হবে।”

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সবসময় প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় সহযোগিতা করে আসছে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। সমাজের সবাই যদি তাদের পাশে দাঁড়ায়, তবে প্রতিবন্ধীরা বোঝা নয় বরং সমাজের সম্পদ হয়ে উঠবে।”

উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. ফাহমিদা আক্তার, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, কারিতাস বাংলাদেশ প্রতিনিধি বাপ্পা মন্ডলসহ উপজেলার প্রতিবন্ধী উপকারভোগী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

দামুড়হুদায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

প্রকাশের সময় : ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫