, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় তারুণ্যনির্ভর দেশ গঠনে আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৮৯ পড়া হয়েছে

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে চুয়াডাঙ্গায় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। অনুষ্ঠানে তরুণদের নতুন বাংলাদেশ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, শুধু বয়স অল্প হলেই সে তরুণ, বিষয়টি এমন নয়। একজন বয়সে বৃদ্ধ হতে পারে কিন্তু তার কাজে-কর্মে যদি তারুণ্য খুঁজে পাওয়া যায় তাহলে সেই তরুণ হিসেবে বিবেচিত। উন্নত রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের অন্যান্য দেশগুলো দক্ষ জনশক্তি দ্বারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুর, ভিয়েতনাম, জাপান ও চীনের মত দেশগুলো ৫০ বছর আগে আমাদের মতই ছিল। কিন্তু তারা বর্তমানে নিজেদের উন্নত করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ওয়ারিয়র্স অফ জুলাইয়ের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা, সাংবাদিক শাহ আলম সনি, জুলাই যোদ্ধা হাসনা জাহান খুশবু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় তারুণ্যনির্ভর দেশ গঠনে আলোচনা সভা

প্রকাশের সময় : ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫