, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মারুফ সরোয়ার বাবু ও সাধারণ মানি খন্দকার

  • প্রকাশের সময় : ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৬৬ পড়া হয়েছে

শিমুল রেজা

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানি খন্দকার। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শহিদুল হক।

ঘোষিত ফলাফল সুত্রে জানাগেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ টি পদে ২৯ প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। মোট ২০৪ জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোটার সংখ্যা ১৯৭। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু, সহ-সভাপতি ১১০ ভোট পেয়ে আকসিজুল ইসলাম রতন ও ৯৮ ভোট পেয়ে মোর্তাজান হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে নির্বাচিত অন্যান্য পদে যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ও হারুনর- রশীদ, কোষাধ্যক্ষ এস এম এ হাশেমী, গ্রন্থাগার সম্পাদক রুবিনা পারভিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান এবং কার্যকারী সদস্য ইকরামুল হক, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, তানভীর আহমেদ শাওন, শরীফুল ইসলাম ও রাগিব আহসান নির্বাচিত হয়েছেন। জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করেন।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মারুফ সরোয়ার বাবু ও সাধারণ মানি খন্দকার

প্রকাশের সময় : ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫