, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

  • প্রকাশের সময় : ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৮৪ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২২) ও তানজিল আহমেদ (২১) নামের দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে ও তানজিল একই গ্রামের তারিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ দুই বন্ধু মোটরসাইকেল যোগে উপজেলার সুবলপুর গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে চালক সেলিম উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সেলিম উদ্দিন নিহত হয়। সহযোগী তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

প্রকাশের সময় : ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫