, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১২৮ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস।
চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সতর্কতামূলক লিফলেট করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদহ বাজারে অবস্থিত বিভিন্ন পরিবহনের কাউন্টার, চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের হাতে নিরাপত্তা–বিষয়ক লিফলেট তুলে দেন।

এ সময় তিনি রাতে চলাচলের সময় নিরাপদ রুট মেনে চলা, অপরিচিত যাত্রী বা সন্দেহজনক ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা, চলন্ত অবস্থায় দরজা–জানালা বন্ধ রাখা, জরুরি প্রয়োজনে পুলিশকে অবহিত করা, নিদিষ্ট স্টপেজ ছাড়া অন্য জায়গায় বাস না থামানোসহ নানা দিকনির্দেশনা দেন। এসময় তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সড়কে যারা চলাচল করেন তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন। ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ ঠেকাতে পারে বলে উল্লেখ করেন তিনি। পরিবহন সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ

প্রকাশের সময় : ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫