, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

জীবননগর থানার ওসির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার সুশীল সমাজের তীব্র নিন্দা

  • প্রকাশের সময় : ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

শিমুল রেজা

চুয়াডাঙ্গা জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন বিশ্বাস-এর বিরুদ্ধে অগ্রযাত্রা নামে এক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ মনোবল ও ভাবমূর্তি ক্ষুন্ন করছে।পূর্বের ঘটে যাওয়া স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। পাচারের পথে স্বর্ণের একটি চালান হারিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ঘটনাটি নিয়ে শুরু হয় উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগ।, কয়েকজনকে আটক রেখে চাপ প্রয়োগের ঘটনাও ঘটে। পুলিশের দ্রুত অভিযানে আটক ব্যক্তিরা নিরাপদে উদ্ধার হন এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আর সে অভিযোগের প্রেক্ষিতে একটি অপ-সাংবাদিক ফেসবুক ইউটিউব ব্যবহার করে সরেজমিনে না গিয়ে বিনা তদন্তে ঢালাওভাবে ওসি মামুন বিশ্বাসকে নিয়ে একতর্ফা মিথ্যা, বনোয়াট ও ভিত্তিহীন রিপোর্ট করে বসে। আর সেই ভুয়া রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমুখে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ওসি মামুন বিশ্বাস একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা, যিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই জীবননগরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে জীবননগর থানাধীন এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে, সাধারণ মানুষও এখন নিরাপত্তা ও আস্থার পরিবেশ অনুভব করছেন। সুশীল সমাজের প্রতিনিধিরা আরও বলেন, এমন একজন কর্মকর্তাকে কলঙ্কিত করতে অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্য-মিথ্যা যাচাই করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তারা সমাজে বিভ্রান্তি সৃষ্টির এই অপচেষ্টার রহস্য উদ্ঘাটন ও মূল প্ররোচনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাস বলেন, “সত্যনিষ্ঠভাবে দায়িত্ব পালনের পরও যদি পুলিশের বিরুদ্ধে এভাবে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানল থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়, তাহলে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরুৎসাহিত হয়ে পড়বেন। ওসি আরও বলেন, এই মিথ্যা সংবাদ প্রচারের পর স্থানীয় মূলধারার সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সুশীল সামাজের অনেকেই আমার সাথে দেখা করেছেন এবং তারা থানা পরিচালনা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন বলে জানান ওসি।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

জীবননগর থানার ওসির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার সুশীল সমাজের তীব্র নিন্দা

প্রকাশের সময় : ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫