, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গা সাবেক মেয়র টোটন ও যুবলীগের নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৩৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সাবেক এমপি সেলুন জোয়ার্দারের ছোট ভাই আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এছাড়া চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ির পিছনের বাঁশবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আসমান চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার মৃত জাহানবক্সের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) হোসেন আলীসহ পুলিশের বিশেষ দল পৌর এলাকার রেলপাড়ায় অভিযান চালিয়ে আসমানকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি সিরাজুল ইসলাম আসমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি। এ মামলায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গা সাবেক মেয়র টোটন ও যুবলীগের নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫