, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত

  • প্রকাশের সময় : ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২৫১ পড়া হয়েছে

শিমুল রেজা,
চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেরু এ্যান্ড কোম্পানীর শ্রমিক কর্মচারীরা দ্রুত শ্রমিক প্রতিনিধি নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবীতে. মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কোম্পানীর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে। এতে শতাধিক শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে তারা ‘নির্বাচন চাই দিতে হবে’ স্লোগান দেন এবং আদালতের রায় ও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবী জানান। শ্রমিক নেতারা বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুসারে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মান্য করে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিন ধরে তফসিল ঘোষণা না হওয়ায় শ্রমিকদের প্রতিনিধিত্ব ব্যাহত হচ্ছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশ ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের পুনঃতফসিল অবিলম্বে ঘোষণা করতে হবে।’ শ্রমিকরা হুঁশিয়ারি দেন, দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ সভাপতি মফিজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক খবির উদ্দিন প্রমুখ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত

প্রকাশের সময় : ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫