, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

লাইসেন্স নবায়ন না করায়  ফিলিং স্টেশন সহ- দামুড়হুদায় ৫ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৯৪ পড়া হয়েছে

লাইসেন্স নবায়ন না করা ও পেট্রোল-ডিজেলের পরিমাণে কম দেওয়ার অপরাধে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এইচ. তাসফিকুর রহমান।

জানা যায়, দামুড়হুদায় ব্রিজ স্কেলের লাইসেন্স নবায়ন না করা এবং পেট্রোল-ডিজেল টাকার পরিমাণে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ সালের ৪৬/৪৮ ধারায় দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।

এর মধ্যে দামুড়হুদা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫ হাজার টাকা, ডিজিটাল ব্রিজ স্কেলের মালিককে ৫ হাজার টাকা, সাদমান ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা, প্রগতি ডিজিটাল স্কেলকে ৫ হাজার টাকা এবং লোকনাথপুরের মেসার্স কে. এম. ফিলিং স্টেশনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিএসটিআইয়ের পরিচালক নাজমুল সাদাত, পরিদর্শক আসিফ করিম এবং দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি টিম।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

লাইসেন্স নবায়ন না করায়  ফিলিং স্টেশন সহ- দামুড়হুদায় ৫ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫