, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় নার্সিং অ্যাসোসিয়েশনের একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৯০ পড়া হয়েছে

শিমুল রেজা
বিগত ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখার আয়োজনে সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রেহেনা পারভিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পারুল মন্ডল, নাজমুল হক, রাজিয়া খাতুন, রেবা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, নার্সরা দেশের স্বাস্থ্য সেবার মূল চালিকাশক্তি। তাদের পেশাগত মর্যাদা ও প্রশাসনিক স্বতন্ত্রতা বজায় রাখা জাতীয় স্বার্থে অপরিহার্য। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোন অধিদপ্তরের অধীনে নেওয়ার চেষ্টা নার্সিং পেশার মর্যাদা, স্বাধীনতা এবং ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধনে সরকারি ও বেসরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শতাধিক নিবন্ধিত নার্স ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় নার্সিং অ্যাসোসিয়েশনের একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫