, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

কার্পাসডাঙ্গায় ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্পে ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশের সময় : ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ১৮৭ পড়া হয়েছে

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে বাইতুল মামুর প্রাথমিক ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্পে ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে বাইতুল মামুর প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই মেডিকেল ক্যাম্পে ফ্রী রোগী দেখানো হবে বলে আগের দিন মাইকিং করে শতাধিক রোগী নিয়ে আসা হয়। এরপরেও রোগীর কাছ থেকে ভিজিট বাবদ ৫০টাকা করে নেওয়া হয়।

ফ্রী ক্যাম্পে টাকা নেওয়ার কথা কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জানতে পারে তিনি বিষয়টা দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রকে অবহিত করলে ঘটনাস্থলে ছুটে আসেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে এইচ এম তাসফিকুর রহমান। এসময় তিনি মেডিকেল ক্যাম্প করতে আসা পরিচালক ও কথিত ডাক্তারের সাথে কথা বলেন। সময় তিনি জানতে পারেন ডাক্তার পরিচয়দানকারী তিনি একজন মেডিকেল এ্যাসিট্যান্ড তার যা পরিধি তাতে এভাবে চোখ দেখা তার কোন সঠিক না।

ঝিনাইদাহ হরিনাকুন্ডুর আলী রেজার ছেলে কথিত চক্ষু চিকিৎসক বাইতুল মোকাদ্দাস নিজেদের ভুল স্বীকার করলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কে এইচ এম তাসফিকুর রহমান ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেন। এসময় জরিমানার ১০ হাজার টাকা নগদে পরিশোধ করে জেলের হাত থেকে রক্ষা পায়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মহিবুল্লাহ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, আলমগীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমান, উদ্যোক্তা ওমেদুল হক, হারুন প্রমুখ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কার্পাসডাঙ্গায় ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্পে ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের সময় : ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫