, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশি হস্তান্তর

  • প্রকাশের সময় : ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৫৩ পড়া হয়েছে

বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আটক হওয়া ৩১ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে ভারত। চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

৬ বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে আটক এই ৩১ বাংলাদেশি নাগরিককে ভারতের গেদে ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে ফেরত দেয়। পতাকা বৈঠক শেষে ভারতের হেফাজত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান জানান, ফেরতপ্রাপ্তরা ভারতের জেলখানায় বন্দি ছিলেন। ফেরতকৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ জন নারী ও তিনজন শিশু রয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটক ৩১ বাংলাদেশি হস্তান্তর

প্রকাশের সময় : ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫