, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে কুড়ুলগাছি বশির উদ্দিনের: ইজিবাইক ছিনতাই

  • প্রকাশের সময় : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৩৬ পড়া হয়েছে

শিমুল রেজা

দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে এক ইজিবাইক চালককে চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) বেলা ১১ টায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া চালকের নাম বশির উদ্দিন (৫০)।তিনি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে। বর্তমানে তিনি নিজস্ব বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টার সময় প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকাল হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। হঠাৎ সন্ধ্যার দিকে আমাদের এক আত্মীয়র মাধ্যমে জানতে পারি, বিস্কুটের মাধ্যমে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে অজ্ঞান করে কেদারগঞ্জ সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, এসব ঘটনায় জড়িতরা সাধারণত যাত্রী বেশে এসে চালকদের অচেতন করে তাদের ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এতে চালকদের জীবনের ঝুঁকি বাড়ছে এবং তাদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, “আমরা এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছি।” তিনি আরও বলেন ইজিবাইক ছিনতাই হয়েছে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদার এবং ইজিবাইক চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে কুড়ুলগাছি বশির উদ্দিনের: ইজিবাইক ছিনতাই

প্রকাশের সময় : ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫