, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

  • প্রকাশের সময় : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৯৭ পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো- আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রুহুল আমিন ও নওদা বণ্ডবিল গ্রামের ঠান্ডুর ছেলে তারিফ হাসান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জানতে পারে আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। আলমডাঙ্গা হারদী আর্মি ক্যাম্পের ও থানা পুলিশের একটি টিম এরশাদপুরে অভিযান পরিচালনা করে। দুই সন্ত্রাসী রুহুল আমিন ও তারিফ হাসানকে আটক করে যৌথবাহিনী। এ সময় রুহুল আমিনের বাড়ি থেকে দুটি রাইফেল, রাইফেল এর স্কোপ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। তিনি আরো জানান, দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটকের পর আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

প্রকাশের সময় : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫