, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, গেটম্যানের দাবিতে অবরোধ

  • প্রকাশের সময় : ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৪৪৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আমিরপুর রেলগেটে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপরই আমিরপুর রেলগেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই গেটম্যানের দাবিতে স্থানীয়রা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘক্ষণ আটকা পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে যাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে যুবকসহ মোটরসাইকেলটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রেলপথে প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, আমিরপুর রেলগেট দীর্ঘদিন ধরে অরক্ষিত। এই গেটে আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। ঘটনাস্থলে গিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, এখানে অবশ্যই গেটম্যান থাকা দরকার। আমি তিনদিন সময় নিচ্ছি, এরমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চেষ্টা করবো। তবে বিক্ষুব্ধরা ওসির কাছ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত রেলপথ না ছাড়ার ঘোষণা দেন

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এরপর গেটম্যানের দাবিতে শতশত মানুষ রেলপথ অবরোধ করেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, গেটম্যানের দাবিতে অবরোধ

প্রকাশের সময় : ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫